তালায় ৩শ' বোতল ফেনসিডিল জব্দ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৯
 
সাতক্ষীরার তালায় তিনশ' বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে এগুলো জব্দ করা হয়।
 
তালা থানার অফিসার ইনচার্জ মো. হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাজাতপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকা থেকে ওই ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে ফেনসিডিল বহনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।ইঞ্জিনচালিত নৌকাটি পুলিশ হেফাজতে রয়েছে।
 
ইত্তেফাক/জামান