ইয়াবা সেবনকালে পুলিশকে গণধোলাই

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:১৫
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনকালে মঞ্জুরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সদর কলোনিতে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, মঞ্জুরুল ইসলাম রাতে ওই এলাকায় ইয়াবা সেবন করছিলেন। তখন এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, মঞ্জুরুল ইসলাম পলাশবাড়ী থানায় কর্মরত থাকায় তাকে পুলিশ হেফাজতে সেখানে পাঠানো হয়েছে। পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম বলেন, এ ঘটনায় রাতেই মুঞ্জুরুলকে ক্লোজড করে গাইবান্ধা সদর পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমএ