বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গুলিবিদ্ধ ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকে পিটিয়ে আহতের ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার রাত থেকে অভিযান তাদের আটক করা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।
অপরদিকে বিএনপি নেতা সালাম সিকদারের ছোড়া গুলিতে আহত বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ সুলতান আহম্মেদকে সোমবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আজিজুর রহমান।
ইত্তেফাক/আরকেজি
