দুই ভুয়া ডাক্তারকে জরিমানা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:০১
 
মুকসুদপুরে দুই ভুয়া ডাক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সাংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। 
 
তারা হলেন- উপজেলার ধারেন্দা গ্রামের মৃত. উপেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিকাশ চন্দ্র বিশ্বাস ও কাশিয়ানী উপজেলা রামদিয়া এলাকার মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে বিশ্বজিৎ দাস।
 
মাদারীপুর র‌্যাব-৮এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভুয়া ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা দিয়ে আসছেন এমন গোপন সাংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
 
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩৫ হাজার টাকা করে দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন শাহিন এ জরিমানা করেন। 
 
ইত্তেফাক/আরকেজি