পীরগাছায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ৫জন আহত হয়েছেন। উপজেলার কদমতলা লোহার ব্রিজ সংলগ্নস্থানে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অটোবাইককে একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাড়ি উপজেলার পশ্চিম দেবু গ্রামের আহম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ২জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চৌধুরাণী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস উপজেলার কদমতলা লোহার ব্রিজ সংলগ্নস্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২জন মারা যান।
পীরগাছা থানার ওসি (তদন্ত) জাকির হোসেন দুর্ঘটনায় হতাহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
