জলঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:৫১

সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধানের নেতৃত্বে র‌্যালিটি  উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় র্্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইমাম, জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুল আলম, প্রকৌশলী হারুন অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান, জলঢাকা বিএমআই কলেজের অধ্যক্ষ আবেদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ইত্তেফাক/নূহু