রাজধানীর তেজগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল্লাহ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।
জানা গেছে, বিজি প্রেস মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন ডাকাত সদস্য। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুইপক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে আহত হন আবদুল্লাহ ও দুই পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি জব্দ করা হয়।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে।
ইত্তেফাক/এএম।
