গ্রামাঞ্চলের প্রকৃতিতে এখন শীত। ধুম পড়েছে পিঠা-পুলির। এ মওসুমে খেজুর রস ও গুড়ের চাহিদা বেশ। তাই গাছিরা ব্যস্ত খেজুর রস আহরণে। একারণে গাছিদের কাছে কদর বাড়ছে ‘রসের হাঁড়ি’র।
কুষ্টিয়া থেকে আমদানি করা এই হাঁড়িই খেজুর গাছে লাগানো হবে রস ধরার জন্য। শুধু যে গাছে গাছে রস ধরার কাজেই ব্যবহার হবে হাঁড়িগুলো তা নয়। এই হাঁড়িতে খেজুরের ঝোলা গুড় প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন শহরে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআর
