সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গ্রামপুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।
নিহত গ্রামপুলিশের নাম- আব্দুল আজিজ (৪৫)। তিনি স্থানীয় আবাদ চণ্ডিপুর খোসালখালি গ্রামের আব্দুল ওহাব গাজীর ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বংশিপুর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে গিয়ে অন্য একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে খুলনায় নেওয়ার পথে আঠার মাইল নামক স্থানে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার সাথে সাথে গাড়ি চালক পালিয়ে যায়। রিপোর্ট লেখাকালিন মামলার প্রস্তুতি চলছিল।
ইত্তেফাক/জামান
