আজ ১৩ ডিসেম্বর কামারখন্দ মুক্ত দিবস।
দেশের অন্যান্য স্থানের মত সিরাজগঞ্জের কামারখন্দেও ১৯৭১ সালের এই দিনে এলাকার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। আর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাক হানাদার মুক্ত হয় কামারখন্দ উপজেলা। এর পর থেকে ১৩ ডিসেম্বর কামারখন্দ মুক্ত দিবস ঘোষণা করা হয়।
ইত্তেফাক/জামান
