পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার দুপুরে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জলবায়ু সহিষ্ণু মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদফতরের বাস্তবায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় উপকূলীয় বনায়ন ও পুন:বনায়ন কমিউনিটিভিত্তিক অভিযোজন (আইসিবিএ- এআর) জিইএফ জলবায়ু সহিষ্ণু তেলিখালী,নদমুলা ও ধাওয়া এ তিন ইউনিয়নের ৬০জন মৎস্য খামারির মাঝে জন প্রতি ৩বস্তা খাবার, চুনা ৮ কেজি, ইউরিয়া ৮ কেজি ও টিএসপি ৭ মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, ইউএনডিপির প্রতিনিধি নাসরিন আক্তার বিতরণ কাজে অংশ নেন।
ইত্তেফাক/জামান
