মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:০০
 
গ্যাস ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের বোসপাড়ার অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
 
মিছিলটি শহরের কাশারিপাড়া মোড় প্রদক্ষিণ শেষে ওই দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনছারুল হক, সহ সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা মিছিলে অংশ নেয়।
 
ইত্তেফাক/জামান