মধুখালীতে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৪১
 
ফরিদপুরের মধুখালীতে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
 
নিহতের নাম জনি সেখ (১৮) বলে জানা গেছে। তিনি মধুখালী পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের বনমালীদিয়া গ্রামের আব্দুল জলিল সেখের ছেলে।
 
মধুখালী থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সরকারি আইনউদ্দীন কলেজের উত্তর পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/জামান