টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের একটি মার্কেটে আগুন লেগে ২২টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক ক্রুটির কারণে আগুন লাগে। পরে আগুন মার্কেটের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২২টি দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় মেম্বর নুরুল হুদা জানান, জনৈক আব্বাছের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ইত্তেফাক/ইউবি
