মুক্তাগাছায় পোষাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:০৩

প্রেমের সূত্রে বিয়ের প্রলোভনে মুক্তাগাছায় এনে এক পোষাক শ্রমিক নারীকে ধর্ষণের অভিযোগে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। বুধবার থানায় দায়ের করা মামলার বাদী স্বামী পরিত্যক্তা ঐ নারী এক সন্তানের জননী ।

অভিযোগে প্রকাশ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের বাসিন্দা আজাহার আলীর পুত্র শফিক মিয়ার (২২) সাথে মুঠোফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে পাশ্বার্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ি গ্রামের বাসিন্দা ঐ নারীর ।

গত সোমবার শফিক ওই নারীকে বিয়ে করবে বলে তার বাড়িতে আসতে বলে । সেখানে আসার পর বেড়ানোর কথা বলে সন্ধ্যায় পাশের গ্রাম কালিকাপুর নিয়ে যায়। সেখানে রাতে শফিক ও তার বন্ধু সাহেব আলী (২২) জোরর্পূবক ওই নারীকে পালাক্রমে র্ধষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঐ নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।

ইত্তেফাক/নূহু