আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় জে আর পরিবহনে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৩) তার বাড়ি মেহেরপুর জেলার রাজধরপুর গ্রামে।
মধুখালী থানা ইন-চার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক ৬টারদিকে কামারখালী এলাকায় দায়িত্ব পুলিশের এস আই জালাল মেহেরপুর থেকে ছেড়ে আসা জেআর পরিবহনে তল্লাশী করে শরিফুল নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামী শরিফুলকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/আনিসুর
