বরিশালে ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে পেশকার আটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:২৮
 
ঘুষ গ্রহণের সময় বৃহস্পতিবার সহকারী সেটেলমেন্ট অফিসের পেশকার আবু বকর সিদ্দিককে ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক। আটকের পরপরই তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়।
 
কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান জানান, নগরীর জনৈক আব্দুল মান্নান সম্প্রতি জমির পর্চা আনার জন্য সহকারী সেটেলমেন্ট অফিসে যান। পেশকার আবু বকর সিদ্দিক পর্চার জন্য মান্নানের কাছে তখন একলাখ টাকা দাবী করেন। এনিয়ে দর কষাকষির পরে  ১০ হাজার টাকায় রাজি হয় পেশকার সিদ্দিক।
 
বিষয়টি বরিশাল দুদক অফিসে লিখিত ভাবে জানান আব্দুল মান্নান। সকালে এই বাবদ ঘুষের টাকা গ্রহণের সময় পেশকার আবু বকর সিদ্দিককে হাতে-নাতে আটক করে দুদক। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/আনিসুর