মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, আহত ১

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:০৩
 
কুমিল্লা মুরাদনগর উপজেলার তেমুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজেরা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আরো এক জন আহত হয়েছে। 
 
আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাজেরা খাতুন তেমুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোকবল মিয়ার স্ত্রী (৪৫)। আহত একই গ্রামের মৃত্যু তমিজ উদ্দিনের ছেলে রুকন মিয়া (৬০)।
 
বুধবার দুপুরে উপজেলার তেমুরিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টের এ ঘটনা ঘটে। জানা যায় বুধবার সকালে হাজেরা খাতুন বাড়ীতে বাঁশ দিয়ে কাজ করার সময় হঠাৎ বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বাঁশটি জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। রুকু মিয়া গৃহবধূকে উদ্ধার করতে এসে আহত হয়।
 
ইত্তেফাক/আনিসুর