আখাউড়া স্থলবন্দরে শনিবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিজয় দিবস উপলক্ষে স্থলবন্দরের সব সংগঠন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার রাতে আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফার যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে ওইদিন ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন শনিবার বিজয় দিবস উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবে। রবিবার থেকে যথারীতি বন্দরের ব্যবসা কার্যক্রম চলবে।
ইত্তেফাক/আরকেজি
