আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসাধীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনীকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।
আজ বৃহস্পতিবার তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।
এছাড়াও কাদের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর ঢাকাস্থ বাসভবনে যান এবং সদ্য প্রয়াত সুজিত রায় নন্দীর মাতা হীরণ প্রভা রায় চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
হীরণ প্রভা রায় চৌধুরী গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। বাসস
ইত্তেফাক/কেকে
