বাংলাদেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। যাতে স্বাধীনতার পরে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বৃহস্পতিবার সকালে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল একথা বলেন।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহ মুহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
