হাটহাজারীতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:২৬

হাটহাজারীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা এবং চোলাই মদসহ মো. আলাউদ্দিন (৩০), যুবরাজ(৩৮) ও সুভাষ(৪৮) নামে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মো. আলাউদ্দিনকে ৫৫টি ইয়াবা এবং যুবরাজ ও সুভাষকে ২২লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। উভয় ঘটনায় হাটহাজারী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার কর্তব্যরত অফিসার উপ পরিদর্শক রুহুল আমিন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার নন্দীরহাট ধোপারদীঘির পাড় এলাকা থেকে ৫৫পিচ ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করেন এসআই খলিল, এএসআই ইব্রাহীম, মাহাবুব ও নুরুজ্জামান। আটককৃত আলাউদ্দিন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন রশিদের পুত্র।

অপরদিকে বুধবার দিবাগত মধ্যরাতে ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২২লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ যুবরাজ ও সুভাষকে আটক করেন থানার এসআই মাজেদুল। আটককৃত যুবরাজ মিরসরাই উপজেলার নেপাল বডুয়ার পুত্র  ও সুভাষ একই উপজেলার মৃত উপেন্দ্র দাশের পুত্র।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু