হাটহাজারীতে মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩২

হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের মদনহাট জামতল এলাকায় একটি মিনিবাসের ধাক্কায় মো. সবুজ মিয়া(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া থানার বিনায়েকপুর এলাকার আবদুল রাজ্জাকের পুত্র।

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক আবদুল জলিল বলেন, চট্টগ্রাম নগরমূখী একটি মিনিবাস(চট্টমেট্রো-জ-১১-১০৭৪) বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে আসা সবুজ মিয়াকে ধাক্কা দেয়। এতে করে বাসের চাকায় পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আমরা লাশ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ইত্তেফাক/নূহু