চুয়েট এলাকা থেকে আটক মাদক বিক্রেতা গেল কোথায়?

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০০:৫৮

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চুয়েট পুলিশ চুয়েট এলাকা থেকে তিন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে বলে স্থানীয়রা দাবি করেছে। তাদের দাবি অনুসারে আটক একজন ছিল চুয়েট এর গাড়ী চালক মোহাম্মদ আলী। তাকে পুলিশ ছেড়ে দিলেও অন্য দুইজনকে নিয়ে গেছে চুয়েট ফাঁড়ী পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে এই দুজনের মধ্যে ছিল পাহাড়তলী এলাকার মুছা নামের এক যুবক। তাদেরকে শেষ পর্যায়ে দেখা যায় নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ মিয়াসহ পুলিশ ফাড়ীর ইনচার্জের সাথে।

আটক ব্যক্তিদের কাছে কি ধরণের মাদক পাওয়া গেছে তাদের পরিচয় কি জানতে চাইলে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ মিয়া এব্যাপারে অ জ্ঞতার কথা জানিয়ে পরামর্শ দেন চুয়েট পুলিশ ফাঁড়ীর সাথে কথা বলতে। এই নিয়ে কথা বললে চুয়েট ফাঁড়ীর ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের মাদক সেবনকারী হিসাবে সন্দেহ করে ধরা হয়েছিল।

'তারা এখন কোথায়' জানতে চাইলে তার কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু