কর্ণফুলিতে নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৩২

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার নাম হাবিবুর রহমান। গত বুধবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর বঙ্গবন্ধু ডক এলাকা লাশটি উদ্ধার করা হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত রবিবার কর্ণফুলির ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবির ঘটনায় তিন ব্যক্তি নিখোঁজ হন। এদের মধ্যে দুইজনের মরদেহ মঙ্গলবার রাতে উদ্ধার করে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা।