চন্দনাইশে স্থগিত দুটি কেন্দ্রের ভোট গ্রহণ ১৭ এপ্রিল

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৩২

চট্টগ্রামের চন্দনাইশে গত ২৪ মার্চ তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় কেন্দ্র দখল, মারামারি, ভোট কারচুপি ও গোলাগুলির কারণে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থগিত কেন্দ্রগুলো হলো: পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্র দুটিতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৪৪০৯ জন। ওইদিন ভোট গ্রহণ শেষে নির্বাচিত হবেন উপজেলার চেয়ারম্যান নৌকা প্রতীক প্রার্থী এ কে এম নাজিমউদ্দিন না স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী। গত বুধবার সহকারী রিটার্নিং অফিসার আ ন ম বদরুদ্দোজা স্থগিত দুই কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন।