রেলের ওভার ব্রিজে ধাক্কা লেগে নিহত ১, আহত ৩

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:২৭
 
নওগাঁর রাণীনগরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের সময় ওভার ব্রিজের ধাক্কায় রতন হোসেন (২৫)  নামে ১ যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় গুরুত্বর হয়েছেন আরও ৩ যাত্রী। তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সান্তাহার জিআরপি থানার পুলিশ জানায়, ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দিনাজপুর যাচ্ছিল। শুক্রবার ভোর ৫টার দিকে জেলার রাণীনগর রেল স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের ধাক্কায় ছাদে থাকা ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় ট্রেনের আরও ৩ যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি সান্তাহার স্টেশনে আসলে নিহত রতনের মৃতদেহ জিআরপি পুলিশ উদ্ধার করে। নিহত রতন হোসেনের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুরে। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
ইত্তেফাক/জামান