নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায়, নিহত ৪

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৬
 
ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে গেলে ৪জন নিহত ও ১জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ছাতক-সিলেট সড়কের ঝাওয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস উদ্দিন মেম্বারের ছেলে  তোফায়েল আহমদ (২৭), সিলেট নগরীর টুকের বাজার শেখ পাড়া এলাকার ফয়জুল হকের ছেলে তায়েব আহমদ (৩০), সোহরাব উদ্দিনের ছেলে রাজু আহমদ (৩৫) ও গোয়ালাবাজার এলাকার শাহজাহান (৩০)। আহত যাত্রী মাছুম আহমদ (২৮) উপজেলার দশঘর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতকের একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেটকার যোগে সিলেটে ফিরছিলেন তারা। ঝাওয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির ভেতর থেকে ৪জনকে মৃত ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
 
ছাতক থানার ওসি আতিকুর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি