কসবা রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৫০
 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি শুরু করেছে। গতকাল শুক্রবার বিকেলে যাত্রাবিরতি উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
 
ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষে কসবা রেলওয়ে স্টেশনে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, গণসমাবেশ, সঙ্গীতানুষ্ঠান ও ফুল দিয়ে যাত্রীদের শুভেচ্ছা জানানো হয়।
 
এসময় মন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন করছে। ফলে সড়কও রেল যোগাযোগর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।  এখানে ট্রেনের বিরতিও সরকারের উন্নয়নের অংশ। স্টেশনের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আপনাদের সকলের। কেউ টিকিট নিয়ে দুর্নীতি করলে, আমার জনগণকে কষ্ট দিলে কাউকে ছাড় দেয়া হবে না।'
 
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাওসার জীবন, এমজি হাক্কানী,কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল।
 
ইত্তেফাক/জামান