ঠাকুরগাঁওয়ে অপরাজেয় ৭১'রে শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৭
 
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অপরাজেয় ৭১'রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে প্রশাসন, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.গোলাম কিবরিয়া মণ্ডল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাহফুজ করিব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মো. এ্যাপোলো, যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ছাত্রলীগের সভাপতি মাহাবুরর হোসেন রনি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফিরোজ আমিন সরকার, জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের উপস্থিতে শহীদের স্মরণ করে অপরাজেয় ৭১' শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
 
পরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
 
ইত্তেফাক/আরকেজি