বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে জাতীয় পার্টি (জেপি) সকাল ৬.৩০ মিনিটে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেপির জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মওলাদ আলী খান, জেলা প্রকাশনা সম্পাদক মো. উজ্জল হোসেন প্রমুখ।
কর্মসূচির মধ্যে ছিল মুজিবনগর উপজেলা জেপির নেতৃত্বে বিজয় র্যালি ও মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প-অর্পণ।
ইত্তেফাক/আরকেজি
