বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:২৯
 
ফকিরহাটের খুলনা-বাগেরহাট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 
 
তারা হলেন- পিকআপের যাত্রী বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের সেকেন্দার হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার (৩০) এবং কুড়ামারা গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে আলামিন শেখ (২৮)।
কাটাখালী হাইওয়ে থানার এসআই জামাল জানান, বাগেরহাটগামী পিকআপের সঙ্গে খুলনাগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। 
 
ইত্তেফাক/আরকেজি