ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করার পর সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, জাতীয় পতাকা উত্তোলনসহ কুচকাওয়াজ ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে সকালে পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ওসি সাইদুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
