মধুখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:১৩
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৫০০‘শ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৩৪২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খুরশীদ আলম, মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আ‘লীগের সভাপতি সুরাইয়া সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল ওহাব, টুকু আব্দুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি ও নগদ অর্থ প্রদান করা হয়। 
 
ইত্তেফাক/এমআই