মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ২১শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ১৭৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১২টার দিকে সরকারী বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, থানা অফিসার ইনচাজ মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার,মুক্তিযোদ্ধা আব্দুল জিয়াদ,মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ২১ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের কে ক্রেস্টও রজনীগন্ধা ফুল প্রদান করা হয়। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
ইত্তেফাক/এমাআই
