মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ৪ যুবকের মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৩৪
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটারসাইকেল আরোহী ৪ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে। নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪), ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। আহত আরেক যুবক হলেন- মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় আহত জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। 
 
ইত্তেফাক/এমআই