মুক্তিযুদ্ধের প্রেরণা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: আইভী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২৯
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মুক্তিযুদ্ধের প্রেরণা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণার উৎস। তাদের কাছে থেকে পাওয়া প্রেরণা দিয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই।
 
শনিবার রাতে নগরীর দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
বঙ্গসাথী ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী বলেন, শেখ হাসিনার সরকার সারা দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে