নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পরে ফজলে সরদার (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাত নয়টার দিকে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ির মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ফজলে সরদার উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত কাজিমদ্দিন সরদারের ছেলে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, রবিবার রাতে শাহাগোলা বাজার থেকে ট্রেনের লাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন ফজলে। পরে ট্রেনলাইন পার হবার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ রেলওয়ে সান্তাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সংবাদ পেয়ে সোমবার সকাল ১০ টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় রেলওয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
