বর্তমান মহাজোট সরকারের আমলে সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১০টি ব্রিজ নির্মিত হওয়ায় এলাকার যোগাযোগে নবদিগন্তের সূচনা সৃষ্টি হয়েছে।
নির্মিত ব্রিজগুলোর মধ্যে দিরাই উপজেলার রফিনগর বরখলি ব্রিজ দৈর্ঘ্য ৬৪ মি. ব্যয় ২২.৫২ লাখ টাকা, ধাইপুর ব্রিজ দৈর্ঘ্য ৪৫ মি. ব্যয় ১৮.৫৫ লাখ টাকা, অনন্তপুর ব্রিজ ৩০মি. ব্যয় ১৩.২৯ লাখ টাকা, জগদল ব্রিজ ৮০ মি. ব্যয় ৫৬.৯০ লাখ টাকা, কল্যাণী-চরনারচর রাস্তায় ব্রিজ ৬৬ মি. ব্যয় ১৩৭.৩৬ লাখ টাকা, দিরাই শ্যামারচর রাস্তায় কালভার্ট নির্মাণ ১০ মি. ব্যয় ২০ লাখ টাকা, কামারখাল ব্রিজ ৭০ মি. ব্যয় ১৬৭.১২ লাখ টাকা, শ্যামারচর মরা সুরমা নদীতে ব্রিজ ১০০ মি. ব্যয় ২৬০.০২ লাখ টাকা, পিয়াইন নদীর উপর ভাটিপারা ব্রিজ ৯৯.৭৫ মি. ব্যয় ৮৮.৩৫ লাখ টাকা, দিরাই ডাক বাংলোর নিকট কালনী নদীতে ব্রিজ নির্মাণ ২১০ মি. ব্যয় ২১৭২.৫৬।
এ ব্রিজগুলো নির্মাণের ফলে এলাকায় যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা সেনগুপ্ত বলেন, এ সরকারের আামলেই তার নির্বাচনী এলাকায় ১৫০ কোটি টাকা ব্যয়ে আরো ১১টি ব্রিজ নির্মিত হবে।বাসস
ইত্তেফাক/এমআর
