মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ৯

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫
 
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরের রিমা কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল হাসান নওফেল।
 
গত ১৫ ডিসেম্বর মারা যান সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩)। আজ সোমবার নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানিতে লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। 
 
(বিস্তারিত আসছে...)
 

ইত্তেফাক/এএম/এমআই