মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জোর দিয়ে বলেছেন, বিশেষ উপদেষ্টা মুলারকে বরখাস্ত করার তার কোনো পরিকল্পনা নেই। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে তার দলের সাম্প্রতিক আক্রমণাত্মক বক্তব্য সত্ত্বেও তিনি এমন কথা জানালেন। খবর এএফপি’র।
এদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে মার্কিন প্রশাসন মুলারকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে। তবে ট্রাম্প এমন গুঞ্জনের কথা একেবারে নাকচ করে দিয়েছেন। মুলারকে বরখাস্ত করছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘তাকে বরখাস্ত করার আমার কোনো পরিকল্পনা নেই।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
