মঠবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:১৩
 
পিরোজপুর মঠবাড়িয়ায় তিনটি এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাাঁজা, ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৫’শ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্য রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার তুষখালী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- তুষখালী গ্রামের মৃত. ইয়সিন বেপারীর ছেলে আব্দুস সালাম (৫৫), একই গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে বাজার নৈশ প্রহরী সিদ্দিকুর রহমান (৪৫) ও শাখারীকাঠী গ্রামের হারুন জমাদ্দারের ছেলে সুমন মিয়া (৩০)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে উপজেলার তুষখালী এলাকায় তিনটি এলাকায় অভিযান চালান হয়। এসময় মাদক ব্যবসায়ী আবদুস সালাম আকনের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পৃথক অভিজানের তুষখালী বাজারে ডিউটিরত নৈশপ্রহরী সিদ্দিকুর রহমানকে ১’শ গ্রাম গাাঁজাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, শাখারীকাঠী গ্রামে সুমন মিয়াকে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ৬২ পিস ইয়াবাসহ ও মাদক বিক্রিত ১০ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, সুমনের নামে মঠবাড়িয়া থানাসহ বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের নামে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/কেকে