রয়পুর উপজেলা পিংকি আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের উত্তর দেনায়েতপুর এই ঘটনা ঘটে। পরে পুলিশ বিকাল ৪ টার দিকে হাসপাতাল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত পিংকি পৌর শহরের এলএম পাইল্ট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের তছলিম মিয়ারে মেয়ে। তবে পরিবারের দাবি, পিংকি ঘরের মধ্যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে খাসে সে মারা য়ায়।
রায়পুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আনোয়ার আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়। মেয়েটির কোনো অভিভাবক ছাড়া পাশের এক ব্যক্তিকে দিয়ে হাসপাতালে পাঠানো ও মেয়েটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো আলামত না পাওয়া ঘটনাটি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। তবে মেয়েটির গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।
রায়পুর থানার এসআই নুরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর থানায় পাঠানো হয়েছে। ঘটনাটি ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/কেকে
