ঢাকায় ‘মাদার বেবি অ্যান্ড কিডস্ শো ২০১৭' শুরু বৃহস্পতিবার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:০৯
দেশের স্বনামধন্য অনুষ্ঠান ব্যবস্থপনা প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড দ্বিতীয় বারের মত ‘মাদার বেবি অ্যান্ড কিডস শো ২০১৭’মেলা আয়োজন করতে যাচ্ছে । নগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে বৃহস্পতিবার। 
 
সোমবার রাজধানীর প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আই-স্টেশনের পরিচালক ও ‘মাদার বেবি এন্ড কিডস্ শো ২০১৭’ এর প্রকল্প পরিচালক রাজেশ কর্মকার, কিডস্ প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অবঃ) সৈয়দ গোলাম ওয়াদুদ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ট্রেড মার্কেটিং ব্যবস্থাপক ফজল মাহমুদ রনি বক্তব্য রাখেন। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মা ও শিশুর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পরিচর্যা, আসবাবপত্র, বিনোদন এবং অন্যান্য পণ্য ও সেবাসমূহ প্রর্দশন করবে । এছারাও মেলাটিতে শিশু বিশেষজ্ঞ, মনোরোগবিদ, পুষ্টিবিদগণের উপস্থিতে মা ও শিশু বিষয়ক বিভিন্ন সেমিনার, স্পেশাল চাইল্ড জোন, বিনোদনের জন্য অ্যামুইজমেন্ট পার্ক, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ম্যাজিক শো, পাপেট শো, পুতুল নাচ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে । মেলার হেলথকেয়ার পার্টনার ইউনিভার্সেল হাসপাতালের সৌজন্যে মা ও শিশুর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে । মেলা ও সম্মেলনের মাধ্যমে জনসাধারণের মধ্যে মাতৃত্বকালীন সঠিক পরিচর্যা, নবজাতকের পরিচর্যা এবং শিশুর সঠিক বিকাশে সচেতনতা বৃদ্ধি করবে যা ভবিষ্যতে সুস্থ্য ও সমৃদ্ধশীল জাতি হিসেবে গড়তে সহায়ক ভূমিকা রাখবে । 
 
মেলায় বিভিন্ন সেমিনার বা প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন চলছে, http://mbkshow.com/ticket/index.php এই  লিংকে আগামী ২০ ডিসেম্বর তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে । বিস্তারিত জানতে মেলার অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/MBKSHOW ভিজিট করুন। 
 
ইত্তেফাক/রেজা