‘আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা জনগণের নিরাপত্তা দিতে পারে না’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫০
 
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন বাজারে সোমবার গণসংযোগ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের সকল দোকানদারসহ দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। 
 
মনিরুল ইসলাম বলেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা জনগণের নিরাপত্তা দিতে পারে না। জামায়াত-বিএনপি সরকারের কাছে অন্যায় দাবি আদায়ের ব্যর্থ চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটিতে আর কোন অন্যায়কে প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না। 
 
তিনি আরো বলেন, বিএনপি রাজাকার, আল-বদর, আল-শামসদের সঙ্গে থেকে প্রমাণ করেছে তারা দেশের প্রকৃত স্বাধীনতা চায়নি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দেশ সেবার সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।