গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক পার্থ ভদ্র তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, জামায়েতের কেন্দ্রীয় আমির মকবুল আহম্মদসহ ৮নেতার মুক্তির দাবিতে গত ১২ অক্টোবরের হরতালে নাশকতা চালানোর জন্য উপজেলার নাকাইহাট বন্দর এলাকায় জামায়াতে ইসলামীর নাকাইহাট ইউনিয়ন আমীর আব্দুল আজিজ মওলানার বাড়িতে ১১ অক্টোবর রাতে গোপন বৈঠক করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। সে সময় পুলিশ ৪৭জনের নাম উল্লেখ করে ১৫/২০জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করে।
ইত্তেফাক/আরকেজি
