বাগমারায় প্রাথমিকের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২২:০০
 
রাজশাহীর বাগমারা উপজলোর হাটখুজপিুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার গণিত পরীক্ষা শুরুর কয়েকঘণ্টা আগে এ ঘটনা ঘটে। 
 
রবিবার সকাল ৮টার দিকে রক্ষতিপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে রইচ উদ্দীন (৩০) স্কুল সংলগ্ন তার কোচিংয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীর হাতে গণিত পরীক্ষার প্রশ্নপত্র তুলে দেন।  এ সময় খবরটি ছড়িয়ে পড়লে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য বাহার আলীর ছেলে রবিউল ইসলাম ও স্থানীয় ছাত্রলীগ নেতা আবু রায়হান কোচিংয়ের ছাত্র-ছাত্রীর কাছ থেকে একটি প্রশ্নপত্র সংগ্রহ করে প্রধান শিক্ষকের কাছে গিয়ে মূল প্রশ্নপত্রের মিলিয়ে তা হুবহু মিল দেখতে পান। 
 
ইউপি সদস্য বাহার আলী অভিযোগ করেন,  তিন বছর ধরে এই স্কুলে এ ধরনের প্রশ্নপত্র ফাঁস করে আসছে। স্থানীয় একটি চক্র এর সঙ্গে জড়িত।
 
এ বিষয়ে হাটখুজিপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মছির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরে উপজেলা প্রাধমিক শিক্ষক কর্মকর্তাকে অবহিত করেছি।’ 
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এ ঘটনায় সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তা খলিলুর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  এছাড়া প্রশ্ন ফাঁসের কারণে ওই দিনের গণিত পরীক্ষা স্থগিত করে তা ২০ ডিসেম্বর অনুষ্ঠানের জন্য দিন ধার্য করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/ইউবি