চারটি কারাখানাকে সাড়ে ৭০লাখ টাকা জরিমানা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২২:৪৭
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে চারটি কারখানায় অভিযান চালিয়ে ৭০ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। 
 
অভিযানে রূপগঞ্জের পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইংকে ৫৪ লাখ ৫৬ হাজার, লিতুন ফ্যাব্রিকসকে ১৩ লাখ ৬৭ হাজার ৪০, সিদ্ধিরগঞ্জের কোরেশ বাংলাদেশ লিমিটেডকে ২ লাখ ও ওয়াটার কেমিক্যাল লিমিটেড কারাখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
সোমবার বিকেলে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জের চারটি কারাখানার দূষিত/নির্ধারিত মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে ক্ষতিসাধন এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত কারখানায় জেনারেটর স্থাপন ও পরিচালনার জন্য ৭০ লাখ ৭৩ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি