নাটোরের বাগাতিপাড়ার বড়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট অধিদফতরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিনে তদন্ত করা হয়।
সূত্রে জানা যায়, ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করে জেলা সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন দেয়া হয় বলে নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। পরে ওই ঘটনায় 'বাগাতিপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন না করার সত্যতা মিলেছে' শিরোনামে দৈনিক ইত্তেফাক-এ ২২নভেম্বর১৭ তারিক সংবাদ প্রকাশিত হয়। তাছাড়া- বিভিন্ন গণমাধ্যমেও সংবাদটি প্রচার হওয়ায় অধিদফতরের নির্দেশে ঘটনার তদন্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, 'অধিদফতরের নির্দেশে আমি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করি।' তবে খুব দ্রুততম সময়ের মধ্যেই ওই ঘটনায় কি হবে, তা জানা যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বড়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকদিন যাবত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ ওঠে। বিষয়টি নিশ্চিত করতে গত (২১ নভেম্বর '১৭) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ায় অভিযোগের সত্যতা মেলে। প্রধান শিক্ষক নিজে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন না করা এবং ক্লাস না নিয়ে শিক্ষকদের বাইরে বসে থাকা সহ শিক্ষার্থীদের বাইরে এলোমেলোভাবে ঘুরতে দেখেন তিনি।
ইত্তেফাক/জামান
