মাসব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রাইফেল ক্লাবের সহযোগিতায় সোমবার কাপ্তাই ওয়াগ্গা চা বাগানে বিজয় দিবস সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা রাইফেল ক্লাবের সভাপতি নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ওয়াগ্গা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ট পিন্টু, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, উপজেলা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম হন মংসিং মার্মা, দ্বিতীয় হন হারুনুর রশীদ এবং তৃতীয় হন সরবিন্দু বেপারী। মহিলা বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন ফারহানা চৌধুরী, লুৎফর নাহার এবং রহিমা আক্তার।
ইত্তেফাক/এমআই
